- প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ০২:১৫ পিএম
গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত-২
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে নসিমন চালকসহ আরো দুই জন।
আজ বুধবার (২৯ জুলাই) ভোর রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যান। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এর কাছে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। আহতরা হলেন, নসিমন চালক শাকিল বালি (৩০) ও কাইয়ুম (২৫)।
ওসি আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামের দিচ্ছে যাচ্ছিলো। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিং এর কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রামের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে নসিমনটি রাস্তার খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।
তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেয়েদের বীর প্রতীক তারামন বিবি হলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় গুরুত্বর আহত হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়...
-
বরিশালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সরকারি ব্রজমোহন কলেজ সংসদের ১৯তম সম্মেলন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাজী মারজানকে সভাপতি, অর্ণব রায়কে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!